মুনমুন উচ্চ মাধ্যমিকে ৪৮৭পেয়ে ইংরেজি নিয়ে পড়তে চাই, আর্থিক দুরবস্থা বাধা, সরকারি সাহায্যের আর্জি। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজশোল মণ্ডল পড়ার সাধারণ কৃষক পরিবারের মুনমুন মণ্ডল। এই বছর২০২২ সালের উচ্চ মাধ্যমিকে কলাবিভাগ থেকে ৪৮৭পেয়ে পরিবারের নাম উজ্জ্বল করেছ আর্থিক দুরবস্থা সঙ্গে নিয়ে।বাবা প্রশান্ত মণ্ডল পেশায় একজন সাধারন কৃষক ও মা মায়া মণ্ডল এক জন কৃষক পরিবারের গৃহিণী মেয়ের সাফল্যে খুশী।কিন্তু মেয়ে ইংরেজি নিয়ে উচ্চ শিক্ষায় যেতে চায়। বাবা- মায়ের চিন্তা এই চাষবাস থেকে সংসার চালিয়ে কিভাবে মেয়েকে তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ কবেন।তাই মুনমুন ও তার বাবা- মায়ের সরকারের কাছে আর্জি মুনমুন রাজ্য সরকার ঘোষিত স্কলারশিপ গুলি সহজেই যাতে পেতে পারে তার ব্যবস্থা নিক সরকার এবং বাড়তি আর্থিক সহায়তা করুক ।

