মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকনাট্য কর্মশালা ও উৎসবের আয়োজন।
প্রদীপ প্রজ্জলন করে লোকনাট্য কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সোমবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজন ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি দপ্তরের সেক্রেটারি কৌস্তব তরফদার, মালদা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মুখ্য আধিকারিক শাশ্বতী সাহা, উত্তর দিনাজপুরের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা।
২০ থেকে ২২ মার্চ পর্যন্ত চলবে কর্মশালা ও উৎসব। মালদা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলা থেকে ১৮০ জন শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের সেক্রেটারি কৌস্তব তরফদার বলেন, লোকশিল্পের মান আরো উন্নত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় শিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।

