মুখ্যমন্ত্রীর সভায় পড়ুয়াদের পচা বিরিয়ানি দেওয়ার অভিযোগে শোরগোল

মৌমিতা দেবনাথ
মুখ্যমন্ত্রীর সভায় পড়ুয়াদের পচা বিরিয়ানি দেওয়ার অভিযোগে শোরগোল
মুখ্যমন্ত্রীর সভায় স্কুল পড়ুয়াদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে হুলস্থুল কান্ড। মঙ্গলবার শিলিগুড়িতে ভাষা দিবসের অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের জন্য শিলিগুড়ির ১২ টি স্কুলের ১০৪০ জন পড়ুয়াকে নিয়ে আসা হয়। পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজনের জন্য প্রশাসনের তরফে বিরিয়ানি দেওয়া হয়। সেই বিরিয়ানি নিয়ে অভিযোগ উঠছে। পড়ুয়াদের অভিযোগ যে বিরিয়ানি দেওয়া হয়েছে তা মুখে তোলার যোগ্য নয়।অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে সেই বিরিয়ানি বিলি করা হয়েছিল। আর সেই বিরিয়ানি থেকে বের হচ্ছিল পচা গন্ধ। এরপরই তড়িঘড়ি বিরিয়ানি বিতরণ বন্ধ করে দেওয়া হয়।