মিষ্টির দোকানে গিয়ে নিজের হাতে সিঙ্গারার লেচি তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মৌমিতা দেবনাথ,
মিষ্টির দোকানে গিয়ে নিজের হাতে সিঙ্গারার লেচি তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ত্রিপুরায় ভোট প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই রাস্তার পাশে একটি মিষ্টির দোকানে গিয়ে সিঙ্গারার জন্য লেচি তৈরি করলেন তিনি।আগরতলায় পৌঁছেই সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখান থেকে ফেরার পথে তিনি রাস্তার পাশে একটি দোকানে গিয়ে সিঙ্গারার লেচি তৈরি করলেন। এর আগেও কখনো চা বানিয়েছেন আবার কখনো মোমো তৈরি করেছেন হঠাৎ কোন দোকানে গিয়ে। তিনি সর্বদা সাদামাটা জীবন যাপন পছন্দ করেন। এদিন ত্রিপুরায় আগরতলায় ওই মিষ্টির দোকানে গিয়ে তিনি বললেন সিঙ্গারার লেচি এত মোটা হয় না তারপরে নিজের হাতে তিনি বানিয়ে দিলেন লেচি।সিঙারার জন্য লেচি বানানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চাও খেয়েছেন। শত ব্যস্ততা সত্ত্বেও হেসেলের কাজে যে তিনি একেবারে সিদ্ধহস্ত তা বুঝিয়ে দেন।