মিড ডে মিল কর্মীদের প্রতি সরকারি বঞ্চনার বিরুদ্ধে অরাজনৈতিকভাবে শান্তিপুর থানা ভিত্তিক গড়ে উঠলো আম্মা(AMMA), প্রকাশ্যে বিক্ষোভ মিছিল জেলা দপ্তরে ডেপুটেশন
মলয় দে নদীয়া:- দীর্ঘসময় পঠন-পাঠনের মাঝে শিশুদের মুখে আহার তুলে দেওয়া এবং স্কুলের প্রতি বাচ্চাদের আগ্রহ বৃদ্ধি করার জন্য সরকারি তত্ত্বাবধানে চালু হয়েছিল মিড ডে মিল। প্রতিটা বিদ্যালয়ে, এই কাজে নিযুক্ত দুজন মিলেই সামলান সমস্ত ছাত্রছাত্রীর রান্না এবং খাওয়ার ব্যবস্থা। অথচ সরকারি পরিসরে কাজ করা মাস মাইনে মাত্র দেড় হাজার টাকা তাও কখনো একাউন্টে ঢুকে দু-তিন মাস বাদে। যেখানে সরকার নির্ধারিত ন্যূনতম 21 হাজার টাকা মাস মাইনের কথা বলা হচ্ছে সেখানে এই কর্মীদের দৈনিক মাত্র 50 টাকা। নেই মাতৃত্বকালীন ছুটি। নেই সরকারি খরচে চিকিৎসা বা ঘটনাজনিতমৃত্যুর কারণে বীমা বা এককালীন সরকারি কোনো সুযোগ-সুবিধা। অবসরকালীন সরকারি অর্থপ্রাপ্তি বা সেই পরিবারের অন্য সদস্যদের কাজের সুনিশ্চিত কোনো বিধিব্যবস্থা নেই। আর এই সকল সমস্যা নিয়ে শান্তিপুর থানা ভিত্তিক মিড ডে মিল কর্মীরা একত্রিত হয়ে শরণাপন্ন হয়েছিল শান্তিপুর জন উদ্যোগে কাছে। বেশ কয়েকবার ঘরোয়া মিটিং করার পর আজ প্রকাশ্যে প্রথম তাদের ক্ষোভ বিক্ষোভ লিখিত আকারে জেলা অতি মিড-ডে-মিল সেলের কাছে জমা দিতে কৃষ্ণনগরে পৌঁছান। এ ব্যাপারে তাদের সমস্ত রকম সহযোগিতা করেন জনউদ্যোগের সদস্যরা। কোভিদ বিধি মেনে সুশৃংখল মিছিলের মাধ্যমে কৃষ্ণনগর স্টেশন থেকে মিছিল করে পৌঁছান জেলা দপ্তরে। সংগঠন সূত্রে জানা যায়, রাজনৈতিক ভাবে জেলা ও রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠন থাকতেই পারে তবে অরাজনৈতিকভাবে এই প্রথম গড়ে তোলা হয়েছে অ্যাসোসিয়েশন অফ মিড-ডে-মিল অ্যাসিস্ট্যান্টস(AMMA) যারা আগামীতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে মিড ডে মিল কর্মীদের নানান সমস্যার জন্য দরবার করবেন।

