মৌমিতা দেবনাথ
মিড ডে মিলের ডিম সবজি বন্ধ করে দেওয়া হবে রাঁধুনিকে বেতন, বিক্ষোভে গ্রামবাসীরা
রাজ্যে মিড ডে মিল নিয়ে বিতর্ক জারি রয়েছে, একাধিক জায়গায় মিড ডে মিল এ কারসাজি করার খবর ইতিমধ্যেই উঠে এসেছে সংবাদ মাধ্যমের শিরোনামে। কখনো শিশুদের দেওয়া হচ্ছে অপুষ্টিকর খাবার আবার কখনো মিড ডে মিলের খাবারে পাওয়া যাচ্ছে টিকটিকি আরশোলা ইঁদুর। আর এবার মিড ডে মিল ঘিরে নতুন বিতর্ক সূত্রপাত দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর রুদ্রনগর এর রাধাকৃষ্ণ প্রাইমারি স্কুলে। স্কুলে রান্নার জন্য কোন স্থায়ী কর্মী নেই তাই অস্থায়ী কর্মীকে বেতন দেওয়ার জন্য বাচ্চাদের মিড ডে মিল থেকে কেটে নেওয়া হবে ডিম এবং সবজি। যা কিছুতেই মানতে নারাজ অভিভাবকরা। তাদের অভিযোগ যে ডিম এবং সবজি কেটে নেওয়া হলে বাচ্চারা পুষ্টি পাবে কি করে? যে ছাতু বাচ্চাদের দেওয়া হয় তা খাওয়ানোর যোগ্য না। বিষয়টি তে বিক্ষোভ করল গ্রামবাসীরা শিক্ষিকাকে ঘেরাও করে তারা বিক্ষোভে সামিল হল। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

