মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে মালদা জেলা পুলিশ সুপার কে সংবর্ধনা জানানো হল। শুক্রবার বিকেলে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে আয়োজিত করা হয়েছিল সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।

মালদা : মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে মালদা জেলা পুলিশ সুপার কে সংবর্ধনা জানানো হল। শুক্রবার বিকেলে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে আয়োজিত করা হয়েছিল সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুলিশ সুপার প্রদীপ কুমার ইয়াদেব এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস ,মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু,সম্পাদক উত্তম বসাক,সহ-সভাপতি কমলেশ বিহানি, অসিত সাহা,  যুগ্ম সম্পাদক উজ্জল সরকার, উজ্জল কুমার সাহা, বিধানচন্দ্র রায়,কোষাধক্ষ্য হিমাদ্রি রায়, সহ অন্যান্য ব্যবসায়ীরা।মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত হয়ে সংবর্ধনা জানান পুলিশ সুপার প্রদীপ কুমার ইয়াদের কে।