মালদা জেলা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন সমিতির উদ্যোগে দেশের জন্য হাটো অনুষ্ঠানের আয়োজন করা হল।

মালদা: মালদা জেলা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন সমিতির উদ্যোগে দেশের জন্য হাটো অনুষ্ঠানের আয়োজন করা হল। রবিবার সকালে মালদা শহরের রামকৃষ্ণ মিশন বাঁধ রোড় থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা থেকে শুরু করে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন দেশের জন্য হাটো অনুষ্ঠানে। জানা যায় বর্ণনাঢ্য এই শোভাযাত্রা গোটা মালদা শহর পরিক্রমা করে। তিরাঙ্গা ঝান্ডা হাতে নিয়ে ৮ থেকে ৮০ সকলে অংশ নিয়েছিল এই বর্ণনাঢ্য শোভাযাত্রায়।