মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিনের সাংগঠনিক আলোচনা সভার মধ্যে দিয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক স্থল বন্দরের প্রায় ৫০০ জন গাড়ির মালিক, চালক এবং শ্রমিকরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনে যোগদান করেন। এদিন এই যোগদান এবং সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইংলিশবাজার ব্লকের কাঞ্চনটার মহারাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক স্থল বন্দরের চালক,মালিক এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ স্যান্যাল,
ব্লক সভাপতি কৌশিক ঝা, ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চন্দন ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জুল্লুর রহমান সহ অন্যান্যরা।

