মালদার ইংরেজ বাজারের রাজনগর এলাকায় আয়োজন করা হলো এক সংবর্ধনা অনুষ্ঠানের।

মালদার ইংরেজ বাজারের রাজনগর এলাকায় আয়োজন করা হলো এক সংবর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয় মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় সারোয়ার ইমতিয়াজকে।
মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সারোয়ার ইমতিয়াজ। মঙ্গলবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হল রাজনগর ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে। জানা গেছে মালদার বাগবাড়ির রাজনগর এলাকার বাসিন্দা ওই ছাত্র সারোয়ার ইমতিয়াজ। মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র সে। এবছরের মাধ্যমিক পরীক্ষায় সারোয়ার ইমতিয়াজ ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় হয়েছে। মালদা জেলার পাশাপাশি রাজনগরের নাম উজ্জ্বল করেছে সারোয়ার। এই কারণে এদিন সন্ধ্যায় রাজ নগর ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ওই ক্লাবের সভাপতি সাবির সেখ সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। পাশাপাশি এদিন এই অনুষ্ঠান মঞ্চে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে আট মিনিটে পঞ্চাশটি কবিতা বলে সাড়া ফেলে দেওয়া ছোট মেহেফুস রহমানকেও সংবর্ধনা জানানো হয়।