মায়াপুর মন্দির প্রাঙ্গণে বিদেশিদের কেনাবেচা, সবজি সহ রকমারি জিনিসের সম্ভার

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:

মায়াপুর মন্দির প্রাঙ্গণে বিদেশিদের কেনাবেচা, সবজি সহ রকমারি জিনিসের সম্ভার।মায়াপুর বাঙ্গালীদের তীর্থ তীর্থস্থান গুলোর মধ্যে অন্যতম নবদ্বীপের মায়াপুর ধাম। তবে শুধুমাত্র যে সেখানে বাঙালিরাই থাকে তা নয় রাধা কৃষ্ণের এই ধর্মে ভক্তের সংখ্যা ছড়িয়ে আছে গোটা বিশ্বে। বহু বিদেশীদেরও এখানে দীক্ষা নিয়ে থাকতে দেখা যায় এবং তারা এখানে থেকেই ভগবান কৃষ্ণের নামে জীবন সমর্পণ করেন। আর এবার মায়াপুরে মন্দির চত্বরে এক অভিনব উদ্যোগ দেখতে পাওয়া গেল। যেখানে বিদেশীরা জিনিসপত্র বিক্রি করছে হ্যাঁ ঠিকই শুনেছেন মন্দির প্রাঙ্গনে হরেক রকম জিনিসের রকমারি সম্ভার নিয়ে তারা হাজির হয়েছে। কি নেই সেখানে সবজি থেকে শুরু করে ঘরের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে পাওয়া যাচ্ছে। তার সাথে রয়েছে কেক প্যাটিস বিস্কুট সহ যাবতীয় খাবারের জিনিস। আর মানুষ এগুলো কিনছেনও। গোটা বছরই মায়াপুরে ভক্তদের ভিড় লেগে থাকে আর শীতের মরশুমে তো সেই ভিড় আরো বেড়ে যায়। তবে শুধু যে বড় রাই এই ব্যবসা শুরু করেছে তা নয় ছোটদেরও দেখতে পাওয়া গেল বিভিন্ন খেলনা জিনিসের পসরা সাজিয়ে মন্দির প্রাঙ্গণের মাঠে বসতে। সব মিলিয়ে অপূর্ব এক দৃশ্য এদিন দেখতে পাওয়া গেল মায়াপুর প্রাঙ্গনে।