মানুষের চাহিদায় আবারও শান্তিপুর গুলবাজ মোড়ের মানব ঝুলনে ব্যাপক সাড়া

মানুষের চাহিদায় আবারও শান্তিপুর গুলবাজ মোড়ের মানব ঝুলনে ব্যাপক সাড়া

মলয় দে নদীয়া :-
ঝুলন কি? রাধা কৃষ্ণের প্রেমের আক্ষরিক অর্থই বা কি! এ ধরনের নানা পৌরাণিক কাহিনীর মূল অর্থ বদলে গিয়ে কালিমালিপ্ত হয় নিজেদের বানানো গল্পে। বিভিন্ন ধর্মগ্রন্থে লিপিবদ্ধ থাকলেও, অ্যান্ড্রয়েড গ্রাস করা শিশু-কিশোরের পড়ে দেখার ফুরসৎ নেই। তাই আবারও হারিয়ে যাওয়া মানব ঝুলন ফিরিয়ে নিয়ে আসে শান্তিপুর শহরের গুলবাজ গোষ্ঠীর সদস্যরা। পূর্ণ সহযোগিতা করেছে গ্রীন বেঙ্গল ক্লাব। ক্লাবের সম্পাদক অয়ন প্রামানিক জানান, আজ থেকে প্রায় ৩০ বছর আগে শান্তিপুরের বিভিন্ন জায়গায় মানবজমিন অত্যন্ত জনপ্রিয় ছিলো, বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে গিয়েছে। গুলবাজ গোষ্ঠীর পরিচালনায় একসময়ের বিখ্যাত মানব ঝুলনও বন্ধ হয়ে গিয়েছিলো ২০২১ সালে দ্বিতীয়বারের জন্য তা শুরু হয়।গুলবাজ গোষ্ঠীর সদস্য মিলন সিংহ কাষ্ঠ জানান, পাড়ার নৃত্যশিল্পী ঐন্দ্রিলা পন্ডিতের তত্ত্বাবধানে পাড়ার মেয়েদের বেশ কয়েকদিন নিয়মিত অনুশীলন চলেছে। আজ একদিনের জন্য এ ধরনের প্রদর্শনী হলেও রাস্তার ওপর দর্শকদের প্রচন্ড ভিড় দেখে আগামীতে পাশের মাঠে তিন দিন ধরে প্রদর্শনী করার চিন্তাভাবনা চলছে। সেক্ষেত্রে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে হবে।
অপর এক সদস্য গোরাচাঁদ ঘোষ তাদের বিখ্যাত কালী মাতার ৫০ বছর পূর্তিতে অগ্রিম আমন্ত্রণ জানান সকল শান্তিপুরবাসীকে।