মানসিক ভারসাম্যহীন রাখি রায়ের বাড়িতে আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারি সভাধিপতির হঠাৎ আগমন। মনোরঞ্জন রায় শালকুমার আলিপুরদুয়ার ১ নং ব্লকের চকোয়াখেতি অঞ্চলের ১২/৫৩ নং বুথের রাখি রায় স্বামী হারা হয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন যাপন করছে দুই সন্তানকে নিয়ে। জানা যায় রাখী রায়ের স্বামী দুই সন্তানকে জন্ম দিয়ে এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে যায়।আজকে হঠাৎ করে রাখী রায়ের সম্পর্কে জানতে পারে আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে।মনোরঞ্জন দে ওই এলাকাবাসী সমর রায় কে সঙ্গে নিয়ে রাখী রায়ের বাড়িতে হঠাৎ চলে যান। সেখানে গিয়ে পরিষ্কারভাবে সম্পন্ন চিত্র নিজ চোখে দেখে নেন মনোরঞ্জন দে,তৎক্ষণাৎ শুরু হয় রাখি রায়ের পরিবারকে সব সময় সহযোগিতা করার পরিকল্পনা। মনোরঞ্জন দে ওই এলাকার সমর রায়কে বলেন, আগামী দিনে যাতে এই পরিবারের কোন অসুবিধে না হয় সম্পূর্ণ সহযোগিতা আমি করব শুধু খোঁজখবর সঠিকভাবে রাখবে,যেহেতু দুজন বাচ্চা রয়েছে সেই সূত্রে তাদেরকে দেখভাল করার দায়িত্ব আমাদের সকলেরই রয়েছে আগামী দিনে যাতে এই পরিবারের কোন সমস্যা না আসে বা সমস্যা যদিও আসে তা সকলেই মিলে সমাধান করতে হবে।মনোরঞ্জন দে এটাও বলেন বাড়ির আশপাশ যে সমস্ত জঙ্গল রয়েছে আগামীকালকে পরিষ্কার করে দিতে হবে।রাখী রায়ের বাড়িতে মনোরঞ্জন দে যাওয়াতে এলাকাবাসী খুবই আনন্দিত হয়েছে।

