মাধ্যমিক পরীক্ষার ফলাফলে শান্তিপুরের সম্ভাব্য স্থান অধিকারী

মলয় দে নদীয়া :-
শান্তিপুর শরৎকুমারী উচ্চ বিদ্যালয় থেকে কৌশিকী দে ৬৬৭ পেয়ে এবার সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে শান্তিপুরের মধ্যে।রাধারানী নারী শিক্ষা মন্দির থেকে অংঙ্কনা পালের প্রাপ্ত ৬৫৫ । সে এখনো পর্যন্ত সম্ভাব্য দ্বিতীয়। একই বিদ্যালয় অর্থাৎ রাধারানী নারী শিক্ষা মন্দির থেকে অঙ্কিতা কুন্ডু পায় ৬৫১ নম্বর। সে সম্ভাব্য তৃতীয়।
তন্তুবায় উচ্চ বিদ্যালয় থেকে ঋজু দাস এবং এমএন উচ্চ বিদ্যালয় থেকে অনুভব দে যৌথভাবে ৬৪৮ নাম্বার পায়। তারা চতুর্থ স্থান অধিকার করেছে শান্তিপুরের মধ্যে।
মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় থেকে মহার্ণব দে এবং সায়ন বিশ্বাস,
নৃসিংহ পুর উচ্চ বিদ্যালয় থেকে স্বপ্ননীল পাল
৬৪৭ নাম্বার পায়। তারা সম্ভাব্য পঞ্চম স্থানাধিকারী।
সবচেয়ে আশ্চর্য ব্যাপার, মেধা অন্বেষণের এর ক্ষেত্রে বিভিন্ন সাংস্কৃতিক ,স্বেচ্ছাসেবী সংস্থা রাজনৈতিক দলগুলি এযাবৎকাল , ছাত্রদের সংখ্যাধিক্ষ্য থাকার কারণে, ছাত্রীদের মধ্যে থেকে স্থানাধিকারিনীদের বেছে নেওয়া হতো প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে।
তবে, এবছর শান্তিপুরের ক্ষেত্রে মেয়েদের সফলতা পৌঁছেছে প্রথম এবং দ্বিতীয় চুড়ায়। ছাত্রীদের এই সাফল্যে , আগামীতে ছাত্রদের মেধা অন্বেষণ প্রয়োজনীয়তা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে।
শান্তিপুরে বিশেষভাবে সক্ষম দুই বোন রুমা এবং ঝুমা মল্লিক বাগআঁছড়া উচ্চ বিদ্যালয় থেকে ৩২৪ ও ৩২৫ নাম্বার নিয়ে পাস করেছে। এবং তারাই বিশেষভাবে সক্ষম ৭ জন পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হয়েছে।