মলয় দে নদীয়া :- সদ্য প্রকাশিত মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে রাজ্যে দশম স্থান পেয়েছিলো নদীয়ার শান্তিপুরের মেয়ে সনজিরা সুলতানা । মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাদুটিই বন্ধ ছিলো, বিশেষ ব্যবস্থার মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছিলো সরকার। তাতে সন্তুষ্ট নয় বেশিরভাগ পরীক্ষার্থী। এমনকি মাধ্যমিকে প্রথম হওয়া 69 জন ছাত্রছাত্রীকে নিয়ে মাতামাতি ছিল না এ বছর। শান্তিপুরের ঘরের মেয়ে দশন স্থান অধিকার করার কারণে, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ই, সর্বভারতীয় মানবাধিকার সংগঠন পশ্চিমবঙ্গ শাখা 0365 ও নদিয়া সিটি ইউনিট এর পক্ষ থেকে দশম স্থান অর্জন করা সনজিরাকে তার ভবিষ্যৎ জীবনের শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে তাকে উৎসাহ প্রদান করতে আজ সর্বভারতীয় মানবাধিকার সংগঠনের কাঁচরাপাড়া ও শান্তিপুরের শাখা থেকে সংবর্ধনা দেওয়া হল ফুলের তোড়া উত্তরীয় এবং অন্যান্য উপহার প্রধানের মধ্যে দিয়ে। এছাড়াও শান্তিপুরের কয়েকটি সামাজিক সংগঠন কেউ তাদের কর্মসূচি কে সম্মান জানানোর জন্য সংবর্ধিত করা হলো। আজকের এই অনুষ্ঠানে কোভিড বিধিকে মান্যতা দিতেই শান্তিপুরের মাত্র কয়েকটি সামাজিক সংগঠন কে আমন্ত্রণ জানানো হয়েছিল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্যা সিমা সরকার ও ভাস্বতী মুখার্জি। উপস্থিত ছিলেন আহিরা নিউজ এর চিফ এডিটরঃ শ্যামলিমা দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নদীয়া সিটি ইউনিটের প্রধান জয়ন্ত মেট। স্বল্প পরিসরে সুন্দর এই ছোট্ট অনুষ্ঠান দেখার জন্য পথচলতি সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত ।

