মাদ্রাসা নির্বাচন প্রক্রিয়া বাতিলকে ঘিরে রাজনৈতিক তর্জা শুরু,কটাক্ষ একে অপরকে
নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর,১৯ সেপ্টেম্বর:
মাদ্রাসা নির্বাচন প্রক্রিয়া বাতিলকে ঘিরে হরিশ্চন্দ্রপুরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
জানা যায় হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের চিথলিয়া হাই মাদ্রাসায় আগামী ২১শে সেপ্টেম্বর ছিল মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন।জোটের ছয় জন মনোনিত প্রার্থী ১৪ সেপ্টেম্বর মাদ্রাসার প্রধান শিক্ষক,মাদ্রাসা বোর্ড
,ডি আই,এসপি ও ডিএম এর নিকট লিখিতভাবে অভিযোগ করে জানান যে ২১ সেপ্টেম্বর মাদ্রাসা বোর্ড অনুমোদিত ‘আখেরি চাহার সুম্বা’ র ছুটি থাকলেও তা কোনো গেজেটেড ছুটির দিন নয়। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এই দিন ভোট করতে পারেন না মাদ্রাসা।নির্বাচন হতে হবে কোনো রবিবার বা গেজেটেড ছুটির দিনে।সেই মতে প্রধান শিক্ষক মহবুল হক ওই দিনটিতে নির্বাচন বাতিল বলে ঘোষণা করেন।পরবর্তী সময়ে কবে হবে নির্বাচন তা এ ব্যাপারে কিছুই জানাননি প্রধান শিক্ষক।এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
জোটের অভিযোগ,ভোট একটা গনতান্ত্রিক অধিকার।এই মাদ্রাসায় অনেক সরকারি ও বেসরকারি চাকুরীজীবীদের ছেলে মেয়েরা পড়াশোনা করে।এদিন ভোট হলে চাকুরীজীবী অভিভাবকেরা ভোট দান থেকে বঞ্চিত হয়ে পড়বেন।তাই এই দিন পরিবর্তনের দাবিতে এই লিখিত অভিযোগ।এই নিয়ে শাসকদলের লোকেরা এলাকায় তাদের নামে কুৎসা রটাতে শুরু করেছে। শাসকদলের লোকেরা জোটে ভয় পেয়ে গেছে তাই এই ধরনের কর্মকাণ্ড করে চলেছে।
অপরদিকে তৃনমূল কটাক্ষ করে বলেন, সিপিআইএম ও কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে।তাই তারা ভোট বাতিলের দাবি করেছে।

