নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
মাত্র ৮০০ গ্রাম ওজনের একটি শিশুকে বাঁচিয়ে তুলল রানাঘাট মহকুমা হাসপাতাল।
আবারো রানাঘাট মহাকুমা হাসপাতালের বড়সড়ো সাফল্য। চিকিৎসকদের দীর্ঘক্ষণের চেষ্টায় মাত্র ৮০০ গ্রাম ওজনের ১৭ শিশুকে বাঁচিয়ে তুলল হাসপাতালের চিকিৎসকরা।সূত্রের খবর, গত ১১ই নভেম্বর রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন উত্তর ২৪ পরগনার এক অন্তঃসত্ত্বা । হাসপাতাল সূত্রে জানা যায় হাসপাতালে ভর্তি হওয়ার সময় তিনি ২৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রসব যন্ত্রণা নিয়েই তিনি ভর্তি হন রানাঘাট মহকুমা হাসপাতালে। সন্তান প্রসবের পরই দেখা দেয় বিপত্তি।
রানাঘাট হাসপাতাল সুপার জানান, যেখানে একজন সুস্থ স্বাভাবিক মহিলার ৪০ সপ্তাহ পরে প্রসব হওয়া উচিত সেখানে ওই অন্তঃসত্ত্বা মহিলার ২৯ সপ্তাহে প্রসব হয়। এবং তিনি ৮০০ গ্রাম ওজনের একটি বাচ্চা প্রসব করেন। এরপরেই যথারীতি রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসকেরা ওই বাচ্চাটিকে এসএনসিউতে রাখেন। প্রায় দুমাস ধরে বাচ্চাটি ওখানে ভর্তি থাকে। চিকিৎসকদের দিনরাত নিরন্তর চেষ্টার ফলে বাচ্চাটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে বলেই হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে বাচ্চাটির ওজন হয়েছে প্রায় দেড় কেজি বলেও জানা যায়। এর আগেও এমন অনেক জটিল চিকিৎসা করে সাফল্য পেয়েছে রানাঘাট মহাকুমা হাসপাতাল। আপাতত বাচ্চাটি সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

