মৌমিতা দেবনাথ
পেশায় তিনি একজন রাজমিস্ত্রি কোনোক্রমে সংসার চালান। আর সেই রাজমিস্ত্রি এবার মাত্র ৩০ টাকার লটারিতে রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন। কথায় বলে ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘুরবে তা জানে না কেউ। এই প্রবাদ বাক্যটি যেন আরো একবার প্রমাণ করলেন মুর্শিদাবাদের সালারের বাসিন্দা করিম শেখ। এদিন বাড়ি ফেরার পথে তিনি প্রবল চিন্তায় সালারের জল ট্যাঙ্ক নামক একটি এলাকা থেকে ৩০ টাকার লটারি কেনেন। আর তাতেই ভাগ্য বদলে গেল তার। এক্কেবারে কোটিপতি। তিনি যে লটারি জিতেছেন তা যেন নিজেই বিশ্বাস করতে পারছেন না। মূলত মেয়েদের বিয়ের চিন্তাতেই তিনি লটারি কিনে বসেন আর তাতেই যে তার ভাগ্যের জায়গা ঘুরে যাবে তা বোধ হয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। তিনি জানালেন যে এই লটারির টাকা দিয়ে তিনি বাড়িঘর ঠিক করবেন এছাড়াও রয়েছে তার হাজারো স্বপ্ন।

