মাত্র আড়াই বছর বয়সেই জায়গা করে নিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

মাত্র আড়াই বছর বয়সেই জায়গা করে নিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।বয়স মাত্র আড়াই বছর যে বয়সে আমার আপনার মত সাধারন মানুষের মুখে সবে বুলি ফোটে, সেই বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেল নামখানার অহেনজিতা মিস্ত্রি। এই ছোট বয়সেই ছবি দেখে ৩০ প্রাণীর নাম, বাংলা ইংরেজি মাসের নাম একেবারে তার ঠোঁটের আগায়। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত মদনগঞ্জ এলাকার মিস্ত্রি পরিবারের শিশু কন্যা মাত্র আড়াই বছর বয়সেই কুড়ি টি পাখির নাম, ২৫ জন মহান ব্যক্তিত্বের নাম এবং ছটি বাংলা কবিতা একেবারে ঠোটস্ত। যার ফলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি গলায় ঝুলল ছোট্ট মেয়েটির। খেলার ছলে মায়ের কাছে তার শিক্ষার হাতে খড়ি খেলার ছলেই তাকে বিভিন্ন জিনিস শেখায় পরিবারের সদস্যরা। আড়াই বছরের অহেঞ্জিতা এভাবেই শিখতে শুরু করে। ছোট্ট মেয়েকে নিয়ে তাই পরিবারের সকলেই এখন গর্বিত এইটুকু বয়সে তাদের আদরের মেয়ে যে জাতীয় রেকর্ড গড়ে ফেলেছে তা নিয়ে উচ্ছ্বসিত সকলে।