মৌমিতা দেবনাথ
মাতৃভাষা দিবসকে মাতৃদিবস বলে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক
মাতৃভাষা দিবসকে মাতৃ দিবস বলে এবার বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। বুধবার বাঁকুড়ায় এস্কি লেটর এর উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সামনেই তিনি এমন মন্তব্য করে বসলেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নিজের ভুল সংশোধন না করে উল্টে সেই কথাকে সাফাই দেওয়ার চেষ্টা করলেন বিজেপি বিধায়ক। তিনি বলেছিলেন মাতৃ দিবস উপলক্ষে সারা বিশ্বের সমস্ত মানুষকে আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই প্রণাম। আর এ প্রসঙ্গে বিজেপিকে নিশানা করতে ছাড়েনি তৃণমূল।

