নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
মাটির নীচে গুপ্তধন ২০০ বছরের প্রাচীন স্বর্ণ মুদ্রা, অষ্টধাতুর মূর্তি,মাটি খুঁড়তেই সন্ধান মিলল গুপ্তধনের। মাটি খুঁড়তে পাওয়া গেল ২০০ বছরের প্রাচীন স্বর্ণ মুদ্রা। তবে শুধুমাত্র মুদ্রায় নয় এর সাথে পাওয়া গেল একটি অষ্টধাতুর মূর্তি। ঘটনাটি ঘটেছে উলুবেরিয়া পুরসভার ৫ নং ওয়ার্ডের বাউরিয়া ভাষাপারায়। ওই এলাকার বাসিন্দা, রবিন হাজরার বাড়িতে সংস্কারের কাজ চলছিল। আর মাটির নিচ থেকেই ১৮১৮ সালের প্রাচীন এই স্বর্ণ মুদ্রা পাওয়া গেল। এই স্বর্ণ মুদ্রাটিরে একদিকে রাম লক্ষণ সীতার ছবি আছে এবং অন্য দিকে লেখা আছে ইউকে ওয়ান আনা আর এই মুদ্রাটির নিচে উল্লেখ করা আছে ১৮১৮ সালের। স্থানীয় এক স্বর্ণকারের দাবি মুদ্রাটি সোনার। প্রশাসন যদি চায় তবে এই মুদ্রাটি ওই ব্যক্তি প্রশাসনের হাতে তুলে দিতে রাজি আছেন। প্রাচীন এই মুদ্রা থেকে ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে বলে জানাচ্ছেন ওই স্বর্ণ ব্যবসায়ী।

