মৌমিতা দেবনাথ
যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। কিন্তু কারা ঘটাল এমন কান্ড। এমন দৃশ্য দেখতে পাওয়া গেলো আলিপুরদুয়ারে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেওয়াল লিখন প্রচারকার্য, পড়ছে প্রার্থীদের পোস্টার। আর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স। আলিপুরদুয়ারে দেখতে পাওয়া গেল প্রচারের জন্য দেওয়ালে মমতা অভিষেকের যে ফ্লেক্স পোস্টার লাগানো হয়েছে তা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এলাকার তৃণমূল প্রার্থী জানিয়েছেন যে তিনি নিজেও বুঝতে পারছেন না কারা এমন করল তাই প্রশাসনকে তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য জানিয়েছেন। অপরদিকে সিপিএমের তরফে জানানো হয়েছে যে তৃণমূলের পোস্টার কে ছিড়েছে সেটা তারা জানেন না। তবে কি এটি ঘাসফুলের অন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব?

