মাছ না ধরলে খাব কি – আক্ষেপ মৎস্যজীবীদের
মাছ না ধরলে বাঁচবো কি করে খাব কি ট্রলার ডুবিতে আক্ষেপ মৎস্যজীবীদের মুখে।প্রায়সই খবর আসছে ট্রলার ডুবির। মৎস্য শিকারে গিয়ে ট্রলার ডুবে আহত হচ্ছেন মৎস্যজীবীরা আর এতেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা কারণ এই জীবিকাই যে তাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম। উত্তাল সমুদ্র আর সেই সমুদ্রেই মৎস্য শিকারে গিয়ে ডুবে যাচ্ছে ট্রলার। ফের ইলিশ বোঝাই একটি ট্রলার ডুবল সাগরে। অত্যন্ত বরাত জোরে রক্ষা পেয়েছেন মৎস্যজীবীরা। আবহাওয়া দপ্তরের তরফে ফের সর্তকতা জারি করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলোতে এমনকি মৎস্যজীবীদের মৎস্য শিকারে যেতে নিষেধ করা হয়েছে কিন্তু মৎস্যজীবীদের আক্ষেপ যে সরকার থেকে কোনরকম সাহায্য তাদের করা হয় না। যদি মাছ শিকার না করেন তাহলে তাদের রোজগার কিভাবে হবে।

