মহানগরের রাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

মহানগরের রাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ড,আচমকা সপ্তাহের ব্যস্ততম দিনে শহরের রাস্তার উপরে একটি গাড়িতে দাউদাউ করে জ্বলছে আগুন। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সবচেয়ে কর্ম ব্যস্ত দিন আর এই দিনেই শহরের রাস্তার গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনে ক্ষতিগ্রস্ত হলো আরো একটি গাড়ি। প্রত্যক্ষদর্শীরা প্রত্যেকে জানিয়েছেন যে এদিন রাজাবাজারে ট্রাম ডিপোর উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে সেই গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি গাড়ি আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরেই পলাতক গাড়ির চালক। ইতিমধ্যে এসে গাড়ি চালকের তদন্ত করছে পুলিশ। তবে কেন হঠাৎ এরকম ভয়াবহ আগুন লাগলো তা এখন জানতে পারা যায়নি।