মৌমিতা দেবনাথ,
মহানগরী কলকাতায় শুরু হল রোড সেফটি সপ্তাহ
শহর কলকাতায় নিত্যদিন চলছে কখনো পথ অবরোধ কখনো বিক্ষোভ কর্মসূচি আবার কখনো বা রাজনৈতিক সমাবেশ যার ফলে দুর্ভোগে পড়ে নিত্যযাত্রীরা। স্কুল কলেজের সময় যানজট সামাল দিতে রীতিমত মাথার ঘাম পায়ে ফেলতে হয় ট্রাফিক পুলিশদের।চলতি সপ্তাহে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ শহরের পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি। শহরের পাক সার্কাস পয়েন্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার। নিত্যদিন যানজটের কারণে যেভাবে শহর কলকাতায় পথ দুর্ঘটনা বেড়ে চলেছে তা থেকে সচেতন করতেই এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে লালবাজারের পুলিশ।চিংড়িঘাটা উড়ালপুলের একাধিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমানে সেখানে গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিয়ম মেনে রাস্তা পারাপার করানোই মূল লক্ষ্য। এরপর বিভিন্ন রকমের কর্মসূচি আয়োজন করা হয়েছে যাতে আগামী দিনে পথ দুর্ঘটনা এড়ানো যায়।

