মহরম উৎসবে মাতলেন নবদ্বীপের মহরম কমিটি

মহরম উৎসবে মাতলেন নবদ্বীপের মহরম কমিটি

মলয় দে নদীয়া :-করোনা সংক্রমণের জন্য তিন বছর বন্ধ থাকার পর আজ মহরমের দশম দিনে সন্ধ্যা সাতটা নাগাদ মহরম উৎসবে মাতলেন নবদ্বীপের ব্যাদরাপাড়া গুমটি এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষজন। ব্যাদরাপাড়া মহরম কমিটি তাঁদের তাজিয়া সুসজ্জিত ভাবে সাজিয়ে বাসস্ট্যান্ড, রাধা বাজার মোড় হয়ে নবদ্বীপ থানার সামনে দিয়ে শান্তি শৃঙ্খলা ভাবে এগিয়ে নিয়ে যায়। এদিনের এই মহরম উৎসব দেখতে রাস্তার পাশে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন তাজিয়া ও লাঠি খেলা দেখতে। তাজিয়া নিয়ে যাতে সঠিকভাবে যেতে পারে তাঁর ব্যবস্থা করে নবদ্বীপ থানার পুলিশ। এ বিষয়ে মহরম কমিটির এক সদস্য বলেন, আমরা এখানে কে হিন্দু কে মুসলিম দেখি না। ধর্ম যার যার উৎসব সবার। এই এলাকায় যত উৎসব হয় আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে সাফল্যমন্ডিত করি।