মহদীপুর সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন

মহদীপুর সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগ এবং মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এক মেঘা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হল। বৃহস্পতিবার সকালে মহদীপুর বেসিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার। মহদীপুর অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলের প্রায় ১১০০ জন ছাত্রছাত্রী অংশ নেই এই অঙ্কন প্রতিযোগিতায়। জানা যায় প্রতিবছরই শ্যামা কালী পূজা উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এই বিষয়ে সংগঠনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানান, এক বিরাট বস্ত্র দান, সংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকালে অনুষ্ঠিত হয় এই মেঘা অংকন প্রতিযোগিতা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বস্ত্র দান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।