মহদীপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার।

মালদা: মহদীপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার। জানা যায় এদিন এই বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করা হয় আগামী তিন বছরের জন্য। ১৩ জন সদস্য নিয়ে নতুন এই কমিটি গঠন হয়। সভাপতি নির্বাচিত হন প্রসেনজিৎ ঘোষ। তার পাশাপাশি এদিন এই বার্ষিক সাধারণ সভায় বিগত দিনের আয় ব্যয় এবং বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।