মৌমিতা দেবনাথ
মন্দিরে বিয়ে করে আত্মঘাতী প্রেমিক- প্রেমিকা
মন্দিরে বিয়ে করে আত্মঘাতী হলো প্রেমিক প্রেমিকা। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘী থানার ঘেতরাবাড়ি এলাকায়। স্থানীয়রা জানায় যে ওই দুই যুগলের প্রেম নাকি মেনে নেয়নি পরিবার, তাই তারা এমন চরম সিদ্ধান্ত নেয়। যদিও পরিবারের সদস্যদের দাবি এ বিষয়ে কিছুই জানতেন না তারা। ঘটনার বিস্তারিত তদন্ত করতে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। এটি কি আত্মহত্যা নাকি এর পেছনে জড়িয়ে আছে অন্য কোন রহস্য গোটা বিষয়ে তারা তদন্ত শুরু করেছে। ঘটনায় অত্যন্ত চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে।

