মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, চলছে বোমা বাজি

ফের উত্তপ্ত ভাঙ্গড়। মনোনয়ন পেশের প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় চরম উত্তেজনার ছবি ধরা পড়েছে। আর আজ ফের আরেকবার মনোনয়ন ঘিরে চরম উত্তেজনা ছড়ালো ভাঙ্গরে। চলছে পরপর বোমাবাজি ইট বৃষ্টি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলা নিউজ এর পর্দায়। চরম উত্তপ্তময় পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে ভাঙ্গরে। একদিকে পুলিশ লাঠিচার্জ করছে এবং অন্যদিকে চলছে একের পর এক বোমা বিস্ফোরণ। উল্লেখ্য আগামী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর তারপর থেকেই শুরু হয়েছে মনোনয়ন পেশ। একের পর এক জায়গায় উঠে আসছে বিক্ষোভ উত্তেজনার চিত্র। দেখুন কিভাবে ভাঙ্গরে চলছে বোমাবাজি।