মনোনয়নের শেষ পর্বে পুলিশ ও বাম কর্মীদের ধস্তাধস্তি হাতাহাতি

মনোনয়ন প্রত্যাহার করতে যাচ্ছেন প্রার্থী আর তাকে নিয়েই মাঝ রাস্তায় শুরু হয়ে গেল পুলিশ ও বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হাতাহাতি। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ পর্বেও অব্যাহত বিক্ষোভ বিশৃংখল পরিস্থিতির। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পুলিশ ও বাম কর্মীর টানাটানির এক বেনজির দৃশ্য দেখতে পাওয়া গেল। জানা গেছে মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার করতে বিডিও অফিসে যাচ্ছিলেন ওই মহিলা প্রার্থী।ঘড়িতে ৩টে বাজার কয়েক মিনিট আগে অর্থাৎ মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ওই টানাটানির দৃশ্য দেখা যায় দাসপুরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র নতুন বাংলা নিউজের পর্দায়। কিভাবে পুলিশের সাথে চলছে বাম কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কি মারামারি।