মনিপুর কাণ্ডের প্রতিবাদে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল

মাথায় কালো ব্যান্ড বেঁধে মনিপুর কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস এর কর্মীরা। উপস্থিত রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ,সহ অন্যান্য মহিলা তৃণমূল কর্মীগণ। ইতিমধ্যেই মনিপুর কান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে এক মাস ব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উল্লেখ্য মনিপুর কাণ্ডের বিরুদ্ধে এই মুহূর্তে গর্জে উঠেছে গোটা দেশ গোটা দেশ জুড়ে বিভিন্ন ব্যক্তিত্বগন এর বিরুদ্ধে সরব হচ্ছেন এর আগে দেরিতে সংসদ ভবনের সামনে প্রতিবাদ দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছে। যে নারকীয় ঘটনা মনিপুরে ঘটেছে তা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেসের এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন অসংখ্য মহিলা তৃণমূল কর্মীগণ।