মধ্যরাতে পুলিশরূপী স্যান্টাক্লজের দর্শন পেল দুস্থরা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
মধ্যরাতে পুলিশরূপী স্যান্টাক্লজের দর্শন পেল দুস্থরা।
কনকনে শীতের রাত, স্টেশনে রাস্তায় কোনক্রমে একটু ছেঁড়া চাদর গায়ে দিয়েই তাদের শীত কাটে। বড়দিনের আনন্দে যখন মেতে ওঠে গোটা বিশ্ব তখন তাদের আসার চোখ দুটো চেয়ে থাকে পথের দিকে যদি কোন মানুষরূপী স্যানটা ক্লজ তাদের এসে উপহার দেয়। সেই আশাতেই তারা ঘুমিয়ে পড়ে যে হয়তো ভোরে উঠে দেখবে তাদেরও মাথার পাশে স্যান্টাক্লজ উপহার রেখে যাবে। আর এবার পুলিশ রুপি স্যান্টাক্লজের দর্শন পেল দুস্থরা। গভীর রাতে বুটের আওয়াজে ঘুম ভেঙ্গে গেল স্টেশনে শুয়ে থাকা সেই সব নিঃসঙ্গ মানুষগুলোর। এক অভিনব উদ্যোগ নিল ক্যানিং পুলিশ। মধ্যরাতে স্যান্টা সেজে হাজির পুলিশ। ভবঘুরেদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র। শিয়ালদহ ক্যানিং শাখার প্রান্তিক স্টেশন ক্যানিং। কনকনে ঠান্ডায় ক্লান্ত হয়ে ভবঘুরেরা সবে একটু বিশ্রামের জন্য আশ্রয় খুঁজে ক্যানিং স্টেশনে গুটিসুটি মেরে শুয়ে পড়েছে। চোখের পাতা সবে রেগে এসেছে ঠিক তখনই হাজির মানবিক পুলিশ কর্মীরা। তাদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র। কিন্তু হঠাৎ মধ্যরাত কি কেন বেছে নিবেন পুলিশ কর্মীরা। তারা জানালেন কারণ ২৪ শে ডিসেম্বর মধ্য রাত থেকে ২৫ শে ডিসেম্বর উদযাপন শুরু হয়। প্রথা অনুযায়ী ওই সময়ই নাকি স্যান্টাক্লজ তার উপহারের ঝুলি নিয়ে হাজির হয়। আর তাই এই সহায় সর্বস্বহীন মানুষগুলোর হাতে শীতবস্ত্র তুলে দিয়ে তারা বড়দিনের আনন্দকে ভাগ করে নিলেন।