মধ্যবিত্তদের স্বস্তি !

মধ্যবিত্তদের জন্য এবারের বাজেটে চমক রয়েছে বলে মনে করছেন অনেকেই ।
২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট শেষ পূর্ণাঙ্গ বাজেট । ১-লা ফেব্রুয়ারি বাজেট পেশ হবে । ৩১ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হবে । এবারের বাজেটে দেশবাসীর জন্য চমক থাকতে পারে বলে মনে করছেন অনেকেই । সম্ভবত করের হার কমানোর দীর্ঘদিনের দাবি এবারের বাজেটে পূরণ হতে পারে। একই সঙ্গে মধ্যবিত্তরাও বাজেটে নিজেদের জন্য আরও অনেক স্বস্তির আশা করতে পারেন। বাজেটে মধ্যবিত্ত শ্রেণির জন্য কর অব্যাহতিসহ অনেক কিছু ঘোষণা করা যেতে পারে। পাশাপাশি নতুন আয়করকে পুরনো আয়করের সমানে আনার চেষ্টা করা হতে পারে। একই সঙ্গে জানা গিয়েছে, ক্রেতাদের স্বস্তি দিতে সরকার বাজেটে হাউজিং লোন সংক্রান্ত ছাড় বাড়ানোর কথাও ভাবছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজে একটি বিবৃতি দিয়েছিলেন যে তিনি নিজেই একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন এবং তিনি মধ্যবিত্তের সমস্যাগুলি খুব ভাল বোঝেন।
মধ্যবিত্তদের স্বস্তি দিতে বিভিন্ন বিকল্প আলোচনা করা হচ্ছে বলেও সূত্রের খবর ।