মলয় দে নদীয়া :-
শান্তিপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার এলাকার সুমিতা খাতুন নামে এক গৃহবধূ গত ১৮ই মার্চ নিরুদ্দেশ হয়েছিলেন তার ছোটো দুই সন্তান নিয়ে। সোশ্যাল মিডিয়ায় পোষ্টের ফলে সহৃদয় এক মহিলা জানতে পেরে তার বাড়িতে নিয়ে গিয়ে রাখার পর গতকাল, ওই গৃহবধূর বাপের বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছেন।
গৃহবধ সুমিতা খাতুন জানান ৬ বছর আগে দেখাশোনা করেই, প্রতিবেশী নুর জামান কারিগরের ছেলে ফরহানের সাথে তার বিবাহ হয়, কিন্তু গত তিন চার বছর যাবত মদ জুয়ায় আসক্ত হয়েছে তার স্বামী। ফলে সংসার খরচ দুটো বাচ্চার দেখভাল কোন দায়িত্বই নেয় না সে, কিছু বলতে গেলেই বেধড়ক মারধর করে তাকে। সেই কারণে বাচ্চাদের নিয়ে, নিজেদের শেষ করে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয় সে, কোনো এক সহৃদয় মহিলা তাঁকে প্রাণে বাঁচায়। তবে নিরুদ্দেশ হওয়ার আগে স্বামীর বেদম প্রহারে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে, শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় সে।
মা আবিদা বিবি , বলেন স্থানীয় কাউন্সিলর বুলা কারিগরকে এর আগে জানিয়েছিলেন, তার কথাও অমান্য করে। তাই তার পরামর্শ মতোই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করেছি আজ।

