মদ্যপ অবস্থায় ছাত্রীদের সাথে অশালীন ব্যবহারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, বিক্ষোভে অভিভাবকরা

মৌমিতা দেবনাথ
মদ্যপ অবস্থায় ছাত্রীদের সাথে অশালীন ব্যবহারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, বিক্ষোভে অভিভাবকরা
মদ্যপ অবস্থায় লুঙ্গি পড়ে ছাত্রীদের শরীরে আপত্তিকর জায়গায় হাত দেওয়ার অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমন শিক্ষককে বিদ্যালয় না রাখার দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।এমনকি ছাত্রীদেরও অভিযোগ ১০ ই মার্চ বসন্ত উৎসবের দিন মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকে ছাত্রীদের গায়ে হাত দেয় ঐ শিক্ষক। দীর্ঘদিন যাবত এমন ঘটনা ঘটছে। কিন্তু এবার তারা অভিযোগ জানাতে বাধ্য হয়। এ বিষয়ে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক জানায় সেদিন বসন্ত উৎসবের আনন্দে সকলেই মেতে উঠেছিল তিনি বিকেল পাঁচটা পর্যন্ত স্কুলে ছিলেন যদি তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে তাহলে তখনই কেন তাকে বলা হলো না তিনি আরো বলেছেন যে শিক্ষক স্টাফদের মধ্যে দুজন তার বিরুদ্ধে চক্রান্ত করে এমন ঘটনা ঘটাচ্ছে। বিজেপির পক্ষ থেকে ঘটনার অত্যন্ত নিন্দা করা হয়েছে।ঘটনায় কার্যত উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় স্কুল চত্বর জুড়ে।