মঙ্গলবার ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় মাস্ক এনফোর্সমেন্ট অভিযান ও হেলমেট বিহীন বাইক চালকদের জরিমানা করে তেলিয়ামুড়া থানার পুলিশ।
খবরে প্রকাশ, তেলিয়ামুড়া বিভিন্ন এলাকায় তেলিয়ামুড়া থানার পুলিশ মঙ্গলবার মাস্ক এনফোর্সমেন্ট অভিযানে নামে। তাছাড়া তেলিয়ামুড়া থানার সামনে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর তেলিয়ামুড়া থানার পুলিশ ও টিএসআর বাহিনীর সহযোগিতায় হেলমেট বিহীনদের জরিমানা করে। মঙ্গলবার এর এই অভিযানে আনুমানিক ২০ থেকে ২৫ জনকে জরিমানা করে তেলিয়ামুড়া থানার পুলিশ। এদিনের এই মাস্ক এনফোর্সমেন্ট অভিযানে অংশগ্রহণ করেছে তেলিয়ামুড়া থানার ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা, এসআই শ্যামল দেবনাথ, এসআই প্রেমজিৎ রায় সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ ও টিএসার বাহিনী। এদিনের এই অভিযানের বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামুড়া থানার কর্তব্যরত ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা জানান সকালেই করোনার বিধি-নিষেধ গুলিকে মান্যতা দিয়ে যাতে মাক্স পরিধান করেন। তিনি আরো জানান আগামী দিনেও জনগণকে সচেতন করার লক্ষ্যে তেলিয়ামুড়া থানার বিভিন্ন কর্মসূচি জারি থাকবে।।

