মইয়ে চেপে দুর্দান্ত বাইক স্ট্যান্ট করে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব বাঙালি কন্যার

মইয়ে চেপে দুর্দান্ত বাইক স্ট্যান্ট করে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব বাঙালি কন্যার
বিশ্বের দরবারে বাঙালি কন্যার জয় জয়কার আরো একবার। দুর্দান্ত বাইক স্ট্যান্ট করে বিশ্বমঞ্চে জায়গা করে নিল বাঙালি কন্যা। মোটরসাইকেল নিয়ে দুর্দান্ত স্ট্যান্ট প্রদর্শন করে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল। হুগলির পান্ডুয়ার মেয়ে শতাব্দী ধর।তিনি হুগলির খারাজি পাড়ার বাসিন্দা। বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত তিনি। সীমা ভবানী মহিলা টিমের সদস্য শতাব্দী।জানা গিয়েছে, বাইক স্টান্টে লিমকা বুক ওফ ওয়াল্ড রেকর্ডে নাম তোলার জন্য একের পর এক চমকে দেওয়া রেকর্ড গড়েছেন এই কন্যা। রয়্যাল এনফিল্ড চালিয়ে ৯ ফুট ৬ ইঞ্চি মইয়ের উপর ৭৬.৮৮ কিলোমিটার বাইক চালান তিনি। পাশাপাশি দেশে BSF-এর হয়ে বাইক নিয়ে মিছিলও করেন শতাব্দী। তবে এই সাফল্য একদিনে সহজ ছিল না তার পিছনে আছে বেদনাদায়ক এবং কঠিন জীবন সংগ্রামের কাহিনী। ২০১৪ সালে বিএসএফে যোগ দেন শতাব্দী সেই সময় আকস্মিকভাবে তার বাবার মৃত্যু হয়। কিন্তু হার মানে নেই কন্যা সেই কঠিন মুহূর্ত থেকে জীবনে ঘুরে দাঁড়ান তিনি।পাণ্ডুয়ার রাধারানি স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। স্কুল জীবন থেকেই তিনি খেলাধুলো ভালোবাসতেন। BSF-এর কৃষ্ণনগর রেজিমেন্টের সীমা ভবানী মহিলা টিমের প্রতিবিধিত্ব করেন তিনি। অংশ নেন বাইক স্টান্টের নানান ইভেন্টে। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস বাইকের উপর মই দিয়ে তাতে চেপে দীর্ঘক্ষণ বাইক চালান তিনি।বর্তমানে তিনি দিল্লি নিবাসী এবং ১০ মাসের এক ফুটফুটে কন্যা সন্তানের জননী। স্বামী পাঞ্জাব পুলিশের কর্মরত। একহাতে তিনি গোটা সংসার চালান এবং সবদিক সামাল দিয়ে রাখেন। একেবারে দুই হাতে দশভূজা।বাইক স্টান্টে অসামান্য প্রদর্শনের জ ন্য ২৬ ডিসেম্বর লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব উঠে তাঁর মাথায়।তার এই জয় বিশ্বের দরবারে আরো একবার বাঙালিকে গর্বিত করেছে।