মলয় দে নদীয়া :- ভোর রাত্রে ন্যাশনাল ব্যাংকের শাখায় ভয়াবহ আগুন। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর পাঁচমাথা মোড়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঘটে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগুনের লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে কৃষ্ণনগরের দমকল বাহিনী। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাই কোন হতাহতের খবর না থাকলেও ব্যাংকের নথি , কম্পিউটার সহ টাকা গোনার মেশিন ক্ষতিগ্রস্ত হয়। ব্যাংকের এসি থেকেই আগুন লাগার সম্ভাবনা বলে প্রাথমিক অনুমান করছেন দমকল বাহিনীর কর্মীরা। এ প্রসঙ্গে সাধারণ মানুষের অভিযোগ ব্যাংক বন্ধ থাকলেও সারারাত ব্যাংকে প্রতিটি এসি চালু থাকে। তার থেকেই আগুন লাগার সম্ভাবনা বলেও মনে করছেন একাংশ। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণ তদন্তের পরেই স্পষ্ট হবে।

