ভোট গণনা চলাকালীন ব্যালটে জল ও কালি ঢেলে দেওয়ার অভিযোগ
ভোট গণনা, চলাকালীন ব্যালট বাক্সে জল ও কালি ঢেলে দেওয়ার অভিযোগ। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়ার মতো চিত্র তো দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু এবার দেখুন ব্যালট বাক্স থেকে কালি ভর্তি পেপার বের করা হচ্ছে। অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে কোচবিহার সদর মহকুমার নৃপেন্দ্রনারায়ণ হাই স্কুলের ডিসি আরসি সেন্টারে। অভিযোগ উঠছে ভোট গণনা চলাকালীন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রার্থী রিংকু রায় রাজভর ব্যালট বক্সের ভেতরে জল এবং কালি ঢেলে দেন। ঘটনায় ভোট গণনা কেন্দ্রে শুরু হয়েছে চরম উত্তেজনা।

