ভোট গণনার ভেতরে বিজেপি প্রার্থীর সাথে পুলিশের চরম ধস্তাধস্তি
ভোট গণনা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে বার করে দিল পুলিশ। কাউন্টিং সেন্টারের ভেতরেই বিজেপি প্রার্থীর সাথে পুলিশের চরম ধস্তাধস্তির সৃষ্টি হয়েছে। ঘটনাটি ব্যারাকপুর ১ নং ব্লকের পানপুর কাউন্টিং সেন্টারে। আজ পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিন এ চিত্র দেখতে পাওয়া গেল ব্যারাকপুর ১ নং ব্লকে। সেখানে পুলিশের সাথে চরম ধস্তাধস্তি সৃষ্টি হয়েছে মামুদপুর ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী বরুণ সর্দারের সাথে। তার অভিযোগ কাউন্টিং এ ভুল ধরায় তাকে ব্যাপক মারধর করে এক তৃণমূল কর্মী। আর এর পরেই বিজেপি প্রার্থীকে গণনা কেন্দ্র থেকে বার করে দিলেন পুলিশ কর্মীরা। ঘটনায় সৃষ্টি হয় চরম উত্তেজনা ভোট গণনা কেন্দ্রে।

