ভোটের গণ্ডি পেরিয়ে, 17 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী রেড ভলেন্টিয়ার হিসেবে অসুস্থ রোগীর অক্সিজেন পরিষেবা পৌঁছে ছিল অন্য ওয়ার্ডে
মলয় দে নদীয়া :- করোনা পরিস্থিতির মধ্যে রেড ভলেন্টিয়ার দের পরিষেবা প্রায় সকলেরই জানা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, হাল ছাড়েননি তারা। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে পৌর নির্বাচন, রাজ্যের বিভিন্ন পৌরসভার মত শান্তিপুর পৌরসভাতেও সিপিআইএম প্রার্থী হিসেবে গুরুত্ব দিয়েছে তাদের।
শান্তিপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বিশ্বজিৎ সাহা দেওয়াল লিখন এবং দলীয় প্রচারের মাঝেই অসুস্থ রোগীর পরিবার থেকে ফোন আসলেই সকল কাজ ফেলে পৌঁছে যান সেখানে। গতকাল কর্মীসভার মাঝে এরকমই এক ফোনপেয়ে ছুটে যান শহরের 4 নম্বর ওয়ার্ডে অসুস্থ ব্যক্তির অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে। তিনি যে তার ওয়ার্ডের ভোটার নয়, এমন কি কোন দলের সমর্থক তাও মনে আসেনি একবারের জন্য । তিনি জানান, দুটি সত্তা পৃথক। রাজনৈতিক লড়াই নীতি-আদর্শের। মানুষ হিসেবে, সেবাই পরম ধর্ম। অত্যন্ত দরিদ্র তন্ত্র ছবি পরিবারের ছেলে বিশ্বজিৎ। কলেজে পড়াকালীন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই বামপন্থী আদর্শে উদ্বুদ্ধ। উপার্জনের জন্য এখনো প্রতিদিন কাজের ফাঁকে তবেই মেলে প্রচারের সময়। ভাঙ্গা এক সাইকেল নিয়ে ঘরের ছেলে হিসেবেই অসময়ে হাজির হন ওয়ার্ডে বিভিন্ন ভোটারের বাড়িতে।
বাবা পেশায় টোটোচালক হওয়ার কারণে, দূরশিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্নাতক হওয়ার পড়াশোনা করার ফাঁকে রেশনের দোকানে কাজ করে সে। তার কথা অনুযায়ী বিগত করোনা পরিস্থিতির মধ্যে যখন ওয়ার্ডের মানুষ সমস্যায় ছিলো তখন তিনি, মেয়াদোত্তীর্ণ জনপ্রতিনিধির দোহাই দিয়ে ছিলেন। আর তারই প্রতিদান দেবে ওয়ার্ডের মানুষ এমনটাই বিশ্বাস করেন তিনি।

