ভোটের আগে গ্রাম খালি না করলে ভোটের পরে গ্রাম শ্মশানে পরিণত করে দেওয়ার হুমকি, সামাজিক মাধ্যমে ভাইরাল অডিও ক্লিপ

মলয় দে নদীয়া :- বাম সর্মথকদের ফোনে হুমকি , ভোটের দিন এবং ভোটের পরে গ্রামকে শ্মশানে পরিনত করার এক অডিও ক্লিপ্স এখন নেট দুনিয়ায় ভাইরাল । সূত্রের খবর অনুযায়ী জানা যায় ওই এলাকার তৃণমুলের এক প্রভাবশালী সদস্য , এই হুমকি দিচ্ছেন এক বাম সমর্থককে । তবে কণ্ঠস্বর শুনে, স্থানীয় বাসিন্দারা অনুমান করতে পারছেন কে এই হুমকি দিচ্ছে।
প্রসঙ্গত ওই এলাকাতেই সম্প্রতি কিছুদিন আগে তৃণমূল পরিত্যাগ করে সিপিআইএমে যোগদান করে বেশ কয়েকশো পরিবার। আর তারপর থেকেই নাকি চলছে শাসকের পক্ষ থেকে চোখ রাঙানি। যদিও সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয়, তারা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ইতিমধ্যেই।
অভিযোগ ভোট ঘোষনা হবার পর নদিয়ার নবদ্বীপ বিধানসভার কৃষ্ণনগর কোতয়ালি থানার অন্তর্গত আনন্দবাস এলাকায় এক বাম সমর্থক সামাজিক মাধ্যমে অডিওটি পোস্ট করে প্রাণ রক্ষার সহযোগিতা চান। যদিও এই অডিওর সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি আমাদের সংবাদ মাধ্যমের পক্ষে, এমনকি অভিযুক্ত তৃণমূলের পক্ষ থেকেও কারোর বক্তব্য পাওয়া যায়নি।
যদিও ইতিমধ্যেই সেন্ট্রাল পুলিশ ফোর্স মোতায়েন হয়েছে ওই এলাকাতেই। তাই নতুন করে আর কোনো অশান্তি ছড়াবে না বলেই মনে করছেন এলাকার শান্তি প্রিয় মানুষজন।