মৌমিতা দেবনাথ
শশুর জামাইয়ের দ্বন্দ্ব এবার ভোটের ময়দানে। পদ্ম ফুলের হয়ে ভোটে লড়বেন শ্বশুর এবং ঘাস ফুলের হয়ে লড়বে জামাই। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের ২৭৩ নম্বর বুথে শ্বশুর জামাইয়ের লড়াইয়ে মজেছেন এলাকার মানুষজন।তৃণমূল কংগ্রেসের প্রার্থী জামাই সুষেন জিৎ মণ্ডল, অন্যদিকে বিজেপির প্রার্থী শ্বশুর পালান পাইক। কিন্তু মেয়ে জানালেন তিনি স্বামীর পাশে থাকবেন অবশ্য বাবা ভোটে দাঁড়িয়েছে তাতেও কোন আপত্তি নেই তার। পঞ্চায়েত নির্বাচনে উভয় প্রার্থীর মধ্যে রাজনৈতিক বিরোধিতা থাকলেও নেই পারিবারিক বিরোধ। জমিয়ে চলছে দুজনের প্রচারকার্য।জামাই শশুরের নির্বাচনী লড়াই নিয়ে বর্তমানে জমজমাট দক্ষিণ ২৪ পরগনা। তবে শেষ হাসি কে হাসবে তা সময়ই বলবে।

