মালদা,২৮ সেপ্টেম্বর:ভূতনি ব্রিজে বেআইনি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ ধৃত এক দুষ্কৃতী।ধৃত দুষ্কৃতির নাম জুয়েল শেখ বলে জানা গেছে।সে মানিকচকের ধরমপুর অঞ্চলের অন্তর্গত বড়বাগান এলাকার বাসিন্দা বলে জানা গেছে।এই ঘটনা সম্পর্কে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার মৌখিকভাবে জানিয়েছেন,গোপন সূত্র মারফত খবর পাই ভূতনি ব্রিজে এক যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে,
সেই খবর পেয়ে মানিকচক থানার এক বিশেষ পুলিশ বাহিনী ভুতনি ব্রিজে হানা দিয়ে সেই যুবককে পাকড়াও করে বলে খবর।তার কাছ থেকে। একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।ছিনতাই এর উদ্দেশ্যে ভুতনি ব্রিজে ঘোরাঘুরি করছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।আজ ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়।

