নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ভুয়ো আইনজীবীকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি আদালত চত্বরে।
ভুয়ো আইনজীবী সেজে দীর্ঘদিন ধরে চলছিল ওকালতি। ভুয়ো চিকিৎসক পুলিশ ভুয়ো সাংবাদিকের পর এবার ধরা পড়লো ভুয়ো আইনজীবী। কালো কোট পড়ে আদালত চত্বরে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি। অন্যান্য আইনজীবীদের সন্দেহ হতেই তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে আর তখনই বেরিয়ে আসে আসল তথ্য।পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন যাবত ভুয়ো আইনজীবী সেজে বিভিন্ন মক্কেলদের থেকে টাকা আদায় করছিল। জানা গেছে ওই যুবকের নাম আব্দুল মজিদ, বাড়ি তমলুক থানার কাশিমালি এলাকায়। ধরা পড়তেই অন্যান্য আইনজীবীদের গায়ে হাত তোলে ওই যুবক। এরপরেই তমলুক থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে। তমলুক আদালতে ধৃত ওই যুবক এবং আইনজীবীদের ধস্তাধস্তিতে এক ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

