ভিজিটিং কার্ড ছাপিয়ে খুনের বরাত নেওয়ার বিজ্ঞাপন, গ্রেফতার যুবক

ভিজিটিং কার্ড ছাপিয়ে খুনের বরাত নেওয়ার বিজ্ঞাপন, গ্রেফতার যুবক
মানুষ হাফ মার্ডার ও ফুল মার্ডার করা হয়, নাম লেখা বুলেট। নিজের ছবি এবং ফোন নাম্বার দিয়ে বিজ্ঞাপন করেছেন এক যুবক। না এটি কোন সিনেমার গল্পের প্লট নয় বরং সম্পূর্ণ বাস্তবের ঘটনা ভিজিটিং কার্ড ছাপিয়ে খুনের বরাত নেওয়ার বিজ্ঞাপন। নাম দেওয়া হয়েছে বুলেট। খুনের সুপারি নেওয়ার জন্য রীতিমত ভিজিটিং কার্ড ছাপিয়ে চলছে দেদার প্রচার। ঘটনায় এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর গ্রাম থেকে মোর সেলিম মোল্লা নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।বুধবার মোর সেলিমকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। যেভাবে ওই যুবক বিজ্ঞাপন ছাপিয়েছেন তা দেখে চক্ষু চরক গাছ পুলিশেরও। ওই যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে আপনারা দেখতে পারছেন সেই ভিজিটিং কার্ডের দৃশ্য যেখানে লেখা রয়েছে মানুষ হাফ মার্ডার ও ফুল মার্ডার করা হয়। ভিজিটিং কার্ড প্রকাশে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে ঘটনায়।