ভিক্ষা করতে এসে, চুরির অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে, থানার মাধ্যমে চাইল্ড লাইনের হোমে থাকার ব্যবস্থা

ভিক্ষা করতে এসে, চুরির অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে, থানার মাধ্যমে চাইল্ড লাইনের হোমে থাকার ব্যবস্থা

মলয় দে নদীয়া :-ভিক্ষা করতে এসে চুরির অভিযোগ দুই নাবালক শিশুর বিরুদ্ধে। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ সকালে নবদ্বীপ ব্লকের আমঘাটা বাগানে পাড়া এলাকায়।
স্থানীয় সুত্রে জানা যায় ঐ দুই বালক দীর্ঘদিন ধরে এলাকায় ভিক্ষা করতে এসে সুযোগ বুঝে ঘরের থেকে গহনা সহ নগদ অর্থ চুরি করতো এমনটাই অভিযোগ করেছেন অনেকে।
আজ সকালে হাতে নাতে ধরে ফেলে এলাকা বাসী। তবে কোন মারধোর না করেই নবদ্বীপ থানার হাতে তুলে দেওয়া হয় তাদের। থানা সুত্রে জানা গেছে চাইল্ড লাইনের হোমে রাখা ব্যবস্থা করা হবে তাদের।