ভালবাসার দিনে ঘরে ফিরল ফুটফুটে কন্যা সন্তান ভ্যালেন্টাইন

মৌমিতা দেবনাথ,
ভালবাসার দিনে ঘরে ফিরল ফুটফুটে কন্যা সন্তান ভ্যালেন্টাইন
সারা বিশ্ব জুড়ে যখন পালিত হচ্ছে ভ্যালেন্টাইনস ডে,তখনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গড়িয়াহাট। ভালোবাসার ঘরে ফেরা ছোট্ট কন্যা সন্তানের নাম দেওয়া হল ভ্যালেন্টাইন। যেমন তার নাম সেরকমই তার জন্ম বৃত্তান্ত জড়িয়ে আছে এক ভালোবাসার কাহিনী। গরিয়াহাটের এক ঝুপড়িতে বছর পঁচিশের গৌতম গায়েনের ঠিকানা।গৌতমের গান শুনে তাঁর প্রেমে পড়েছিলেন গড়িয়ার চন্দ্রিমা চক্রবর্তী। গৌতম কে বিয়ে করার জন্য বাড়ি ছাড়া হয়েছিল চন্দ্রিমা। তাদের আস্তানা হয়েছিল গড়িয়াদের ফুটপাত। মাস খানেক আগে এক রাতে তাড়া খেতে হয়েছিল পৌরসভার কর্মীদের কাছে। জিনিসপত্র নিয়ে পালাতে গিয়ে সাধের গিটারটাই ভেঙে যায়। আর সেই সময় পৃথিবীর আলো দেখে তাদের কন্যা সন্তান।কিন্তু জন্মের পরেই যে জন্ডিস হয়, সদ্যোজাতের সেই জন্ডিস পৌঁছেছিল অত্যন্ত বাড়াবাড়ি পর্যায়ে। কষ্ট হচ্ছিল তাদের সংসার চালাতে সেই সময় তাদের দুর্দশা গ্রস্থ জীবন থেকে থমকে দাঁড়ায় নৃত্যশিল্পী ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়।ইন্দ্রাণীই সদ্যোজাতকে হাসপাতালে ভর্তি করান দু’দফায়। আর তাই ভালোবাসার দিনে আমি পুনর্জন্ম নেওয়া কন্যা সন্তানের নামও দেওয়া হল ভ্যালেন্টাইন।