ভারত সরকার এর বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর দ্বারা আয়োজিত ৩০- তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের রাজ্য স্তরের প্রতিযোগিতা আয়োজিত হল বিধান শিশু উদ্যান, কলকাতায়

ভারত সরকার এর বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর দ্বারা আয়োজিত ৩০- তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের রাজ্য স্তরের প্রতিযোগিতা আয়োজিত হল গত ৬-ই ও ৭-ই নভেম্বর বিধান শিশু উদ্যান, কলকাতায়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার প্রফেসর আশিষ বন্দোপাধ্যায়, বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ইসরোর প্রাক্তন বিজ্ঞানী ডক্টর তপন মিশ্র, M.P. Birla তারামন্ডল এর বৈজ্ঞানিক আধিকারিক বিপাস দাশগুপ্ত, Bose institute এর প্রাক্তন অধিকর্তা প্রফেসর শিবাজী রাহা প্রমুখ, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট বিজ্ঞানীগণ।
রাজ্য আয়োজক সংস্থা সাইন্স কমিউনিকেটরস ফোরাম জানান যে
রাজ্যের প্রত্যেক জেলা থেকে প্রায় ৩৫০ এর বেশি শিশু বিজ্ঞানীরা তাদের গবেষণালব্ধ প্রকল্প নিয়ে অংশ নেয় এই প্রতিযোগিতায়।
জলপাইগুড়ি জেলা থেকে অংশ নেয় ১১ টি দল। জলপাইগুড়ি জেলার coordinator গৌতম মাহাতো এই জেলা দলের দলনেতা/দলনেত্রীদের নিয়ে এই বিজ্ঞান কংগ্রেসের যোগদান করেন। উল্লেখ্য জলপাইগুড়ি জেলা থেকে দলের হয়ে প্রতিনিধিত্ব করেন জলপাইগুড়ি জিলা স্কুলের ছাত্র অধ্যয়ন সরকার এবং আর্য দাস, রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের সম্পৃক্তা সাহা, আশালতা বসু বিদ্যালয়ের শরণ্যা চক্রবর্তী এবং রওনক রায়, মারওয়ারি বালিকা বিদ্যালয়ের প্রাথনা ছেত্রী এবং নারগিস খান, ভোটপট্টি HBL উচ্চ বিদ্যালয়ের বর্ষা রায়, ববিতা বসাক, উমা বারই ও লাবণ্য সরকার। জেলা দলে এসকর্ট শিক্ষক/শিক্ষিকা ছিলেন ডক্টর নিলেস দাশগুপ্ত, প্রদ্যুৎ রায় ও নন্দিনী রায়। প্রত্যেক শিশু বিজ্ঞানীদের দেওয়া হয় সার্টিফিকেট ও একটি স্মারক সহ কিছু উপহার। এছাড়াও জেলার সেরা প্রশিক্ষকের পুরস্কার পান ভোটপট্টি HBL উচ্চ বিদ্যালয়ের ডক্টর নিলেস দাশগুপ্ত এবং জেলার সেরা বিদ্যালয়ের পুরস্কার পায় ভোটপট্টি HBL উচ্চ বিদ্যালয় । ।